ম্যালেরিয়া ও জন্ডিস আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০১:০০ পিএম

প্রথমে ম্যালেরিয়া ও পরে জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম মোজাহিদ হাসান জনি। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ডাকের পাড়া গ্রামে।

বুধবার (৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ হাসান জনি ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তার এই অকাল প্রয়াণ সত্যিই ভীষণ বেদনাদায়ক ও কষ্টের। তার মৃত্যুতে আমরা রাবি আইন পরিবার গভীর শোকাহত। তার শোক সন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

বিভাগ সূত্রে জানা যায়, গ্রীষ্ম ও ঈদের ছুটিতে জনি বাসায় গিয়েছিলেন। সেখানে প্রথমে ম্যালেরিয়া তারপর জন্ডিস রোগে আক্রান্ত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত