কাল পীরগঞ্জ যাচ্ছেন স্পিকার

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০১:০৯ পিএম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামীকাল সোমবার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জে যাচ্ছেন।

সোমবার (২৪ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনস্থ স্পিকার হাউজ হতে হযরত শাহ্ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর যাবেন। সেখান থেকে সড়ক পথে পীরগঞ্জে পৌঁছাবেন।

তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য হিসেবে এই সফর করবেন বলে স্পিকারের একান্ত সচিব মোহাম্মাদ রাশেদ ইকবাল চৌধুরী স্বাক্ষরিত সফর সূচিতে এই তথ্য জানানো হয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী একই দিন দুপুরে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে মতবিনিময় করবেন। এরপর পীরগঞ্জ প্রেসক্লাবে ড.এম এ ওয়াজেদ মিয়া পাঠাগার ও কৃষিপণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন করবেন। তারপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপকার ভোগীদের মধ্যে নিজ তহবিল থেকে চেক বিতরণ শেষে একই স্থানে বড় দরগাহ, কুমেদপুর, মিঠিপুর, রামনাথপুর ও চতরা ইউনিয়নের ছাত্র-ছাত্রীদের মধ্যে বাই-সাইকেল বিতরণ করবেন। এ ছাড়া বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সোমবার বিকেলে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে সাক্ষাতের পর বিকেলে সড়ক পথে সৈয়দপুর এবং সেখান থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান স্পিকারের সফরসুচী নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, স্পিকারের আগমনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত