২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর হবে ২০ দল নিয়ে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্ব থেকে দুটি দল সুযোগ পাবে বিশ্বকাপে। প্রথম দল হিসেবে আয়ারল্যান্ড নিশ্চিত করে বিশ্বকাপে খেলা। তার ডেনমার্ককে হারিয়ে স্কটল্যান্ডও উঠে যায় চূড়ান্তপর্বে
বাছাই পর্বে আজ জার্মানি ও আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। তাতে আইরিশরা থাকছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যেই। সাত দল নিয়ে হওয়া বাছাইয়ের ফাইনাল পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সুযোগ পাবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
৫ ম্যাচে ৯ পয়েন্টে শীর্ষে আয়ারল্যান্ড। তাদের একটি ম্যাচ বাকি আছে স্কটল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ড এর আগে ইতালি, ডেনমার্ক, অস্ট্রিয়া ও জার্সিকে হারায়। স্কটল্যান্ড আজ ১৫৯ রান করে ৩৩ রানে হারিয়েছে ডেনমার্ককে।
এই দুজনকে নিয়ে ১৪ দলের বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো। আয়োজক যুক্তরাষ্ট্র ও উইন্ডিজের সঙ্গে গত বিশ্বকাপের সেরা ৮ দল আর র্যাংকিংয়ের পরের দুদল (আফগানিস্তান আর বাংলাদেশ)-এর সঙ্গে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড যোগ দিল।
