ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৬:১৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে এক শিক্ষার্থী মারা গেছেন। আজ সোমবার বিকেলের দিকে হলের ১৬৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম শেখ মঞ্জুরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন বলেন, হলের একটি রুমে ওই শিক্ষার্থী মারা গেছে বলে জানতে পেরেছি। এরচেয়ে বেশি কিছু আপাতত জানা নেই। আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত