অসদাচরণ এবং চেয়ারম্যানকে হুমকি প্রদানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সভাপতিকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) উপাচার্যের আদেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মণিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবির এর সাথে অসদাচরণ এবং চেয়ারম্যানকে হুমকি প্রদানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাঈদুর ইসলাম সাঈদ-কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।
