দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৯ দিন ধরে বেরোবিতে ডাইনিং বন্ধ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের দুটি আবাসিক হলে পৃথক ডাইনিং ব্যবস্থা থাকলেও ৯ দিন ধরে বন্ধ রয়েছে শহীদ মুখতার ইলাহি হলের ডাইনিং।

জানা যায়, গত (২৮ আগস্ট) থেকে বন্ধ রয়েছে শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং। কোন পূর্ব নোটিশ ছাড়াই হল বন্ধ থাকার ফলে খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হলের প্রায় ৪'শ শিক্ষার্থী।

ডাইনিং বন্ধ থাকায় হলের শিক্ষার্থীরা বিকল্প খুঁজতে ছুটছেন পার্শ্ববর্তী বঙ্গবন্ধু হলের ডাইনিং, ক্যাফেটেরিয়া অথবা পার্কের মোড়ের বিভিন্ন হোটেলে। বাইরের হোটেল ও ক্যাফেটেরিয়াতে খাবারের বেশী দাম নেওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা সমস্যায় পড়েছেন।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়,হলের ডাইনিং হুট করে বন্ধ হওয়ার ফলে খাওয়া-দাওয়া, ক্লাস-পরীক্ষা,পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। খাবারের জন্য ছুটতে হচ্ছে অন্য কোথাও যা মোটেও কাম্য নয়।

শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ দেশ রূপান্তরকে জানান, হল বন্ধ থাকায় আমাদের খুব কষ্ট হচ্ছে। অন্য হলে গেলে সেখানেও অতিরিক্ত চাপের ফলে খাবার পাওয়া যায় না।

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান দেশ রূপান্তরকে বলেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির ফলে কেউ ডাইনিংয়ের দায়িত্ব নিতে চায় না,তাই বন্ধ ছিল।তবে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল দুপুর থেকে হলের ডাইনিং চালু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত