বয়ফ্রেন্ড খুঁজছেন কৃতি স্যানন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ পিএম

দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউড সুন্দরী কৃতি স্যানন। এমনই গুঞ্জন ছিল বি-টাউনে। সেই গুঞ্জনের কারণেই ‘আদিপুরুষ’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। তবে নতুন খবর হলো, তাদের প্রেম ভেঙেছে। প্রকাশ্যেই এ অভিনেত্রী জানিয়েছেন তিনি এখন সিঙ্গেল। কোনো প্রেমিক নেই তার জীবনে। তবে সঙ্গী খুঁজছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি বলেন, আমার আপাতত কোনো সঙ্গী নেই। তবে, জীবনে একজনকে অবশ্যই প্রয়োজন। তাকে সৎ হতে হবে, ভালো মানুষ হতে হবে। আমার এমন সঙ্গী চাই, যে আমাকে অনুপ্রেরণা জোগাবে। আর অবশ্যই আমার থেকে লম্বা হতে হবে। এমন সঙ্গীই খুঁজছি।

image

প্রভাসের সঙ্গে কৃতির প্রেমের গুঞ্জন রটে যাওয়ার কারণ রয়েছে আরও। ‘আদিপুরুষ’- সিনেমার শুটিং ফ্লোরে কৃতি ও প্রভাস নাকি কাজের ফাঁকে আড্ডা মারতেন। দু’জনেই ঘণ্টার পর ঘণ্টা মেকআপ ভ্যানে বসে থাকতেন। তাদের প্রেমের গুঞ্জনের মাঝেই হঠাৎ করে ভাইরাল হয়েছে কৃতি স্যাননের একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে কৃতি তার ভালোবাসা উজাড় করেছিলেন দীপিকা পাড়ুকোনের প্রতি।

‘গেহরাইয়া- ছবিতে দীপিকার অভিনয় দেখে তো আবেগে ভেসে গিয়েছিলেন কৃতি। বলিউডে পা দেয়ার পরপরই জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে নাম জড়িয়েছিল এ অভিনেত্রীর। একসময় সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও প্রেমের বন্ধনে যুক্ত ছিলেন। তবে তার কাছে এখন ক্যারিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত