চতুর্থ অধ্যায় : ওয়ার্ড প্রসেসিং
বহুনির্বাচনী
নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অষ্টম শ্রেণির কম্পিউটার ল্যাব-এ সোহেল স্যার ছাত্রদের ওয়ার্ড প্রসেসর-এ তাদের নিজেদের নাম, ঠিকানা, বিদ্যালয়ের নাম পরপর কয়েকটি লাইনে লিখতে বললেন। রাজন প্রথমে তার বিদ্যালয়ের নামে ভুল করল, পরে সে ঠিক করে লিখল।
১. নামের শেষে পরের লাইনে কার্সর নিতে হলে ছাত্রদের কোন কি চাপতে হবে?
ক. Backspace খ. Delete
গ. Enter ঘ. Alt
২. রাজন বিদ্যালয়ের নাম ভুল করার পরে মোছার জন্য কোন কি ব্যবহার করতে পারে?
ক. Backspace খ. Caps lock
গ. scape ঘ. Insert
৩. ওয়ার্ড প্রসেসর ব্যবহারে মূলত কোন কাজটি করা হয়?
ক. ট্যাক্সের হিসাব নিকাশ খ. লেখালেখির কাজ
গ. গান শোনার কাজ ঘ. ইন্টারনেট ব্যবহার
৪. লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কী বলে?
ক. ওয়ার্ড প্রসেসিং খ. ওয়ার্ড প্রসেসর
গ. এম এস ওয়ার্ড ঘ. এম এস ওয়ার্ড প্রসেসর
৫. কোনটি ওপেন সোর্স সফটওয়্যার?
ক. টাইপিং খ. এডিটিং
গ. পেইন্ট ঘ. ওপেন অফিস রাইটার
উত্তর
১. গ, ২. ক, ৩. খ, ৪. খ, ৫. ঘ
