শুরুতেই চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে বাংলাদেশ। তাতে অস্বস্তিতে পড়েছে স্বাগতিকরা। মধ্যাহ্ন বিরতির আগে চালকের আসনে বসেছে নিউজিল্যান্ড।
বিরতির আগে ২৮ ওভার ব্যাট করেছে বাংলাদেশ। তাতে ৪ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৮০ রান।
মুশফিকুর রহিম ১৮ ও শাহাদাত হোসেন দিপু ১৪ রানে অপরাজিত আছেন।
অ্যাজাজ প্যাটেল ও মিচেল স্যান্টনার দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট।
