পাঁচ অভিষেক ঘটা টেস্টে লঙ্কানদের নিয়ন্ত্রণ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম

প্রথম দিনশেষে কলম্বো টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। হাতে সবগুলো উইকেট রেখে ১১৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে নতুন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার দল। এই টেস্টে অভিষেক হয় পাঁচ ক্রিকেটারের। লঙ্কানদের এক আর আফগানদের চারজনের মাথায় ওঠে টেস্ট ক্যাপ।

প্রথম ইনিংসে আফগানিস্তানকে ১৯৮ রানে আটকে ফেলেন শ্রীলঙ্কা। দুই ফার্নান্ডো, বাঁহাতি বিশ্ব ও ডানহাতি আসিথার পেসতোপে বিধ্বস্ত হয় আফগানরা। বিশ্ব চারটি ও আসিথা ৩টি উইকেট শিকার করেন। স্পিনার প্রভার জয়সুরিয়াও নেন ৩ উইকেট। আফগানদের হয়ে একমাত্র প্রতিরোধগড়া ইনিংস খেলেন রহমত শাহ। ১৩৯ বলে করেন ৯১ রান।

জবাবে বিনা উইকেটে ৮০ রান তুলে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ৪২ ও নিশান মাদুশকা ৩৬ রানে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত