পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৪ পিএম

পটুয়াখালীর বাউফলে ন্যূনতম চিকিৎসা যোগ্যতা ছাড়া দীর্ঘদিন ধরে ডায়াগনস্টিক সেন্টার খুলে চিকিৎসা সেবা প্রদান করার অপরাধে এক ব্যক্তিকে জেল দেয়া হয়েছে। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ক্লিনিকটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড। একই সাথে অপর একটি প্রতিষ্ঠানের কাগজ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায়সহ সিলগালা করা হয়।  

জানা গেছে, চলমান অভিযানের ভিত্তিতে বুধবার সকাল ১১টা থেকে উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী বাজারে অভিযান চালিয়ে ফেয়ার মেডিক্যাল সার্ভিসেস ডায়াগনস্টিকের সত্ত্বাধিকারী ও ভুয়া ডাক্তার মহিউদ্দিন আহম্মেদকে গ্রেপ্তারের পর কোনো ধরনের জরিমানা ছাড়া ১ মাসের কারাদণ্ড ও নিউলাইফ কেয়ার ক্লিনিকের সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানাসহ সিলগালা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো ধরনের সনদ ব্যতীত মেডিক্যাল প্র্যাক্টিস করার অপরাধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর আওতায় তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত