প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০২:১৪ এএম

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. জাতীয় শিশু দিবস কবে?

উত্তর : ১৭ মার্চ

২. বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?

উত্তর : ৩.৩২ কিলোমিটার

৩. কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার আয়রন লেডি খেতাবে ভূষিত করেন?

উত্তর : দ্য ইকোনমিস্ট

৪. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর : করতোয়া

৫. ‘ফিফা বিশ্বকাপ-২০২৬’ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর : যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো

৬. ওয়াংগালা কাদের উৎসব?

উত্তর : গারোদের

৭. বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে?

উত্তর : ১৯৭৪ সালে

৮. আইএমএফের সদর দপ্তর কোথায়?

উত্তর : ওয়াশিংটন ডিসি

৯. দেশের প্রথম ‘এলিফ্যান্ট ওভারপাস’ কোথায় অবস্থিত?

উত্তর : লোহাগাড়া, চট্টগ্রাম

১০. জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকোড নম্বর কত?

উত্তর : ১৬১৫২

১১. শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন কবে?

উত্তর : ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯

১২. ‘পালাউ’ দেশটি কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : ওশেনিয়া

১৩. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) কয়টি?

উত্তর : ১৭

১৪. বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?

উত্তর : লাইবেরিয়া

১৫. কোন দেশ বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাদান করছে?

উত্তর : রাশিয়া

১৬. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’-এর পরিচালক কে?

উত্তর : হুমায়ূন আহমেদ

১৭. প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে?

উত্তর : রাশিয়া

১৮. কোন বিদেশি পর্যটক বাংলাদেশকে ‘ধন সম্পদপূর্ণ নরক’ বলে অভিহিত করেছিলেন?

উত্তর : ইবনে বতুতা

১৯. সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন?

উত্তর : ১৭ বার

            গ্রন্থনা : মো. হাছিবুল বাসার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত