মায়ের জন্য লেখা

আপডেট : ১২ মে ২০২৪, ০৬:২৯ পিএম

ক.

কিন্তু তোমার জন্ম হলো কবে?

কোথায় ছিলে, কোন দেশেতে, কোথায় এলে তবে

কে দিয়েছে জন্ম আজান, কে কেটেছে নাড়ি

কোনটা কুলের বসতভিটে, কোনটা মায়ের বাড়ি

কে বলেছে চোখ মেলতে, কে বলেছে খোকা

মায়ের মুখ চিরকালের পলাশ থোকা থোকা।

খ.

ঊষাকালের মোরগ ডাকে, খোকন সোনা জাগো

আমার যদি ঘুম না ভাঙে জাগিয়ে দিও মাগো

 

আদর পেয়ে উঠবো জেগে কাটবে ঘুমঘোর

দেখবো আমি দুয়ার খুলে দাঁড়িয়ে আছে ভোর

 

দেখবো আমি মিষ্টি রোদে ডাকছে ফুল ও পাখি

তাদের জন্য আমিও মা হাত বাড়িয়ে রাখি।

 

তাদের সাথে হাঁটার পথে একটি ঝরাপাতা

কুড়িয়ে নিয়ে বানাবো আজ রৌদ্রলেখা খাতা

 

সেই খাতাতে লিখবো আমি সবার জন্য ভোর

দেখিস মাগো ঘুমের দেশে জাগছে খোকা তোর।

 

গ.

তোমার জন্য দাঁড়িয়ে আছে মা

তুমি তাকে বিমুখ করবে না

×
সর্বশেষ সর্বাধিক পঠিত