চ্যাম্পিয়ন ইতালিকে আটকে দিল তুরস্ক

আপডেট : ০৫ জুন ২০২৪, ১১:০১ এএম

প্রস্তুত করে নিচ্ছে ইউরোপের দেশগুলো। মঙ্গলবার রাতে তেমনই এক ম্যাচে ইতালিকে রুখে দিয়েছে তুরস্ক। গোলশূন্য ড্র করেছে দুই দল। ইউরোর ঠিক আগে বর্তমান চ্যাম্পিয়নরা এমন ফলাফলে কিছুটা উদ্বিগ্ন হতেই পারেন।

বোলোনিয়ার রেনাতো স্টেডিয়ামে দুই দলই সমানে সমান ফুটবল উপহার দেয়। পুরো ম্যাচে গোলমুখে ইতালি নেয় ১১টি শট, বিপরীতে তুরস্ক ১০টি। তবে কোন দলই জালের দেখা পায়নি।

এদিকে ম্যাচে জয় না পেলেও একটি রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে ইতালি। তুরস্কের বিপক্ষে কখনই হারেনি তারা। আগের ১২ দেখায় ৯ ম্যাচে জিতেছিল ইতালি, বাকি তিন ম্যাচ ড্র হয়েছে। ইতালির বিপক্ষে জয়খরা কাটাতে না পারলেও এ ম্যাচের ফল তুরস্কের আত্মবিশ্বাসে ইতিবাচক প্রভাব রাখবে। 

আগামী ১৪ জুন জার্মানিতে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালি আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল স্পেন, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত