কেন ওজন মাপবেন

আপডেট : ৩০ জুন ২০২৪, ১২:৪২ এএম

ওজন কমানো, নিয়ন্ত্রণে রাখা বা বাড়ানোর জন্য নিয়মিত ওজন মাপা দরকার। ওজন মাপার সময় ভিন্ন ভিন্ন হলে ওজনও ভিন্ন হতে পারে। ওজন মাপার আদর্শ সময় হলো সকালে ঘুম থেকে উঠে বাথরুম সেরে নাশতা বা কোনো পানীয় পান না করে। বাথরুম সেরে পেট খালি অবস্থায় থাকে। এ সময় আপনার ওজন সবচেয়ে কম আসবে। কারণ সারা রাত না খেয়ে আপনার পেটে কিছুই নেই। সম্ভব হলে প্রতিদিন একই কাপড় পরে ওজন মাপা উচিত। কারণ একেক ধরনের কাপড়ের ওজন একেক রকম হয়। প্রতিদিন নয়, সপ্তাহে একদিন ওজন মাপাই যথেষ্ট। সপ্তাহের ওই নির্দিষ্ট দিনে ও সময়ে ওজন মাপুন। সবসময় একই যন্ত্রে ওজন মাপবেন।

যা করবেন না : ভরপেট খেয়ে বা অনেক পানি পান করে ওজন মাপবেন না, কারণ তখন আপনি অনেক পানি পান করেছেন তাই ওজনের তারতম্য হতে পারে। দাওয়াত খেয়েছেন, সেদিন বা পরের দিন ওজন মাপবেন না। কারণ, বেশি খাবার খেলে খাবারের অতিরিক্ত লবণের কারণে ওজন বেশি আসতে পারে। মেয়েরা পিরিয়ডের সময় ওজন মাপবেন না, কারণ ওই সময়ে শরীরে অতিরিক্ত পানি আসে, ফলে ওজন বেশি হতে পারে।

আপনার ওজন অনেক দিন একই রকম থাকতে পারে, সে ক্ষেত্রে অস্থির না হয়ে আসল কারণ বের করুন। যেমন : কারও শরীরে ফ্যাট কমে, মাসল বাড়তে পারে, ওজন একই রকম থাকতে পারে। ওজন মাপার যন্ত্রটি সরাসরি মেঝেতে  রেখে ওজন মাপুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত