শিশুর আঙুল চোষা

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১২:৩০ এএম

ছোট্ট শিশুর আঙুল চোষার অভ্যাস থাকে। শিশুর বয়স পাঁচ বছরের কম হলে ভালো, খুব বেশি চিন্তার কিছু নেই। কিন্তু পাঁচ বছরের পরও যদি শিশু প্রবলভাবে আঙুল চুষতে থাকে, তাহলে দাঁত এবড়োখেবড়ো মাড়ি উঁচু হওয়াসহ নানা সমস্যার মুখে পড়তে পারে। এমন অনেক শিশু আছে, যারা খিদে পেলে কাঁদে না, বরং আঙুল চোষে। এ রকম পরিস্থিতিতে তাকে বুকের দুধ খাওয়াতে হয়। দেখুন দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে সে আঙুল চোষা বন্ধ করছে কিনা।

ঘুমানোর সময় এ ধরনের শিশুর পাশে মায়ের থাকা প্রয়োজন। নিরাপদ বোধ করলে এই শিশু আঙুল চোষা ছেড়ে দেবে। অলস বসে থাকা শিশুও আঙুল চুষতে পারে। সে ক্ষেত্রে শিশুর হাতে খেলনা দিন। যদি একটু বড় বয়সে আঙুল চোষার অভ্যাস ছাড়াতে না পারেন, তাহলে তাকে এর ফলে সে কী কী সমস্যার মুখোমুখি হতে পারে, সেই বিষয়ে বুঝিয়ে বলুন। নিজে বুঝতে শিখলে হয়তো নিজেই এই অভ্যাস থেকে সে বেরিয়ে আসবে। একটু বড় বয়সে শিশু আঙুল চুষলে সেই সময় তাকে পাজেল মেলানো, ছবি আঁকা, ইনডোর কোনো খেলায় ব্যস্ত রাখুন। অলস বসে থাকলেই আঙুল চোষার ইচ্ছা বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত