সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:৫৬ এএম

মোজাম্মেল হক
প্রভাষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি

বহুনির্বাচনী

১. হার্ডডিস্কের চাকতিগুলোকে কী বলে?

ক. ব্লাটার            খ. প্লটার

গ. বাটার            ঘ. চাকতি সেক্টর

২. আইবিএম কোম্পানি কত সালে হার্ডডিস্কের ব্যবহার শুরু করে?

ক. ১৯৪৮           খ. ১৯৫৬

গ. ১৯৭১           ঘ. ১৯৭৫

৩. সবচেয়ে জনপ্রিয় বহনযোগ্য সহায়ক মেমোরি কোনটি?

ক. পেনড্রাইভ      খ. মেমরি কার্ড

গ. ডিভিডি           ঘ. হার্ডডিস্ক

৪. কার্ড রিডার ব্যবহার করে নিচের কোন যন্ত্রটির সংযোগ দেওয়া হয়?

ক. পেনড্রাইভ      খ. হার্ডডিস্ক

গ. ডিভিডি           ঘ. মেমোরি কার্ড

৫. কোন ড্রাইভ দেখতে পেন বা কলমের মতো?

ক. কলম ড্রাইভ    খ. পেনড্রাইভ

গ. পেনসিল ড্রাইভ            ঘ. হার্ডডিস্ক ড্রাইভ

৬. এক্সটারনাল হার্ডডিস্ক কীসের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয়?

ক. পেনড্রাইভের   খ. স্টোরেজের

গ. ইউএসবি পোর্টের         ঘ. মাইক্রোচিপের

৭. হার্ডডিস্ক কত ধরনের হয়?

ক. ২          খ. ৩         গ. ৪                 ঘ. ৫

৮. ১৯৮০ সালে ১ গিগাবাইট তথ্য ধারণক্ষমতাসম্পন্ন হার্ডডিস্কের আকার ছিল

ক. টিভির সমান    খ. ওভেনের সমান

গ. বড়সড় ফ্রিজের সমান    ঘ. আলমিরার সমান

৯. ডিভিডির দুপাশে কী দ্বারা সুরক্ষিত থাকে?

ক. পাতলা অ্যালুমিনিয়ামের পাত

খ. পলিকার্বনেট প্লাস্টিক

গ. লেজার বিম

ঘ. লেজার বিম অ্যালুমিনিয়ামের পাত

১০. পেনড্রাইভের অপর নাম কী?

ক. রিমোভেবল ডিস্ক          খ. ফ্লপি ডিস্ক

গ. ফ্লাশ ড্রাইভ     ঘ. স্টোরেজ ড্রাইভ

১১. কোনটি রেকর্ড করার সবচেয়ে সুবিধাজনক ডিভাইস?

ক. সিডি  খ. ডিভিডি

গ. হার্ড ড্রাইভ      ঘ. পেনড্রাইভ

১২. তথ্য পরিবহনে সহজ মাধ্যম কোনটি?

ক. রম   খ. র‌্যাম

গ. সিডি  ঘ. পেনড্রাইভ

১৩. সিডি বা ডিভিডির নিচে কী থাকে?

ক. দস্তার পাত     খ. অ্যালুমিনিয়ামের পাত

গ. টিনের পাত     ঘ. লোহার পাত

১৪. মেমোরি কার্ড হতে পারে

র. নানা আকৃতির

রর. একই আকৃতির

ররর. বিভিন্ন ক্ষমতার

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                              খ. র ও ররর

গ. রর ও ররর                          ঘ. র, রর ও ররর

১৫. বর্তমানে ডিভিডির ব্যাপক জনপ্রিয়তার কারণে

র. তথ্য ধারণক্ষমতা অনেক

রর. সহজে বহন করা যায়

ররর. মূল্য কম

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                             খ. র ও ররর

গ. রর ও ররর                         ঘ. র, রর ও ররর

১৬. ডিভিডি

র. তথ্য ধারণ করার ক্ষমতা অনেক বেশি

রর. তথ্য দীর্ঘস্থায়ী হয়

ররর. ব্যবহার কিছুটা জটিল

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                             খ. র ও ররর

গ. রর ও ররর                         ঘ. র, রর ও ররর

১৭. হার্ডডিস্ক চালু হলে প্লটারগুলো কীভাবে থাকে?

ক. স্থির   খ. ঘুরতে থাকে

গ. নড়াচড়া          ঘ. স্থায়ীভাবে যুক্ত থাকে

১৮. ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি সেভ বা সংরক্ষণ করতে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?

ক. রম   খ. র‌্যাম

গ. প্রসেসর          ঘ. হার্ডডিস্ক

উত্তর

১. খ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. গ, ১১. গ, ১২. ঘ, ১৩. খ, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. খ, ১৮. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত