সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১২:২২ এএম

মোজাম্মেল হক

প্রভাষক, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

তৃতীয় অধ্যায় : নিরাপদ ও নৈতিক ব্যবহার

বহুনির্বাচনী

১. বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্থান কোনটি?

ক. বসার ঘর                   খ. শোয়ার ঘর

গ. খাবার ঘর                  ঘ. পড়ার ঘর

২. সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে

র. ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ নাও হতে পারে

রর. আন্তরিকতার অভাব থাকে

ররর. প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

৩. কম্পিউটারে আসক্ত একজন ব্যক্তি

ক. অসামাজিক হয়ে যেতে পারে

খ. কম্পিউটারে দক্ষ হতে পারে

গ. লেখাপড়ায় ভালো হতে পারে

ঘ. জ্ঞান-বিজ্ঞানে উন্নতি করতে পারে

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

রিমুর বয়স পাঁচ। ইদানীং ঘুম থেকে উঠেই সে টেলিভিশনে কার্টুন দেখতে শুরু করে। এ সময় সে বাবা-মাকে বিরক্ত করে না বলে বাবা-মাও বেশ খুশি।

৪. রিমুর ক্ষেত্রে কার্টুন দেখাকে বলা যায়

ক. সময় কাটানো              খ. প্রয়োজন মেটানো

গ. কার্টুনের প্রতি আসক্তি    ঘ. আনন্দ উপভোগ করা

৫. রিমুর প্রতি বাবা-মার আচরণে সে

র. অসামাজিক হয়ে উঠতে পারে

রর. শারীরিকভাবে দুর্বল হয়ে বেড়ে উঠতে পারে

ররর. সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

৬. কম্পিউটারে অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ করলে কী হতে পারে?

ক. ভালো                                    খ. অসংযত

গ. বিভিন্ন রকম বিপদ                    ঘ. অশালীন

৭. অপরিচিত কাউকে কম্পিউটারের কোনটি দিতে নেই

ক. কি-বোর্ড                                 খ. পাসওয়ার্ড

গ. মাউস                        ঘ. ডকুমেন্ট

৮. ইন্টারনেট ব্যবহারের সময় কতটি নিয়ম মেনে চলা উচিত?

ক. ৩টি   খ. ৪টি   গ. ৫টি   ঘ. ৬টি

৯. ঘরে বসে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করলে পুরো পৃথিবীটা তোমরা কাছে কেমন মনে হবে?

ক. বড় ঘরের মতো                       খ. ছোট ঘরের ভেতর

গ. তোমার ইচ্ছামতো                    ঘ. হাতের মুঠোয়

১০. অপরিচিত মানুষকে নিজের পাসওয়ার্ড দেওয়ার অসুবিধা কী?

ক. আইন ভঙ্গ হয়            

খ. মনটা বিষিয়ে যেতে পারে

গ. সমস্যা হতে পারে                    

ঘ. অশালীনতা প্রতিরোধ হয়

১১. আমরা কম্পিউটার, ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি কীভাবে ব্যবহার করব?

ক. মনোযোগ সহকারে                   খ. কৌশল করে

গ. বুদ্ধিমত্তার সঙ্গে             ঘ. খুব সচেতনভাবে

১২. কোন ধরনের ওয়েবসাইট আমাদের দেখা উচিত নয়?

ক. বিপজ্জনক ওয়েবসাইট

খ. অনুমোদিত ওয়েবসাইট

গ. অন্যের ওয়েবসাইট

ঘ. ভাইরাস আক্রান্ত ওয়েবসাইট

১৩. ছোটদের কখনো একা অন্যদের চোখের আড়ালে কী ব্যবহার করতে নেই?

ক. ইন্টারনেট                   খ. বিপজ্জনক যন্ত্র

গ. বিদ্যুৎচালিত যন্ত্র                       ঘ. দামি মোবাইল

১৪. আমরা অনেক নতুন নতুন জিনিস শিখি যখন

ক. লেখাপড়া করি             খ. ইন্টারনেট চালাই

গ. বেশি বেশি বই পড়ি                   ঘ. নেটে চ্যাট করি

১৫. সাইবার জগতে কোনটির মাধ্যমে তুমি সুন্দর কিছু উপভোগ করতে পারবে?

ক. ওয়েবসাইট  খ. ই-মেইল  গ. সফটওয়্যার  ঘ. টেলিফোট

১৬. ইন্টারনেটে অপরিচিত লোককে

র. নিজের পরিচয় দিতে হয় না     রর. নাম ঠিকানা দিতে হয় না

ররর. পাসওয়ার্ড দিতে হয় না

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

উত্তর 

১. ক, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. গ, ১১. ঘ, ১২. ক, ১৩. ক, ১৪. খ, ১৫. ক, ১৬. ঘ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত