প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১২:২০ এএম

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়?

উত্তর : ১০ ডিসেম্বর

২. আবু গারিব কী?

উত্তর : জেলখানা

৩. কানকুন কোথায় অবস্থিত?

উত্তর : মেক্সিকোতে

৪. কনফুসিয়াস কে ছিলেন?

উত্তর : চীনা দার্শনিক

৫. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?

উত্তর : নীলনদ

৬. পৃথিবীর বৃহত্তম নদীর নাম কী?

উত্তর : আমাজন নদী

৭. এশিয়ার কোন দেশ কখনও উপনিবেশ হয়নি?

উত্তর : থাইল্যান্ড 

৮. উইকিলিকসের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : জুলিয়াস অ্যাসাঞ্জ

৯. কোন দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?

উত্তর : নিউজিল্যান্ড 

১০. কবে নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়?

উত্তর : ১০ ডিসেম্বর

১১. ইউক্রেনের রাজধানীর নাম কী?

উত্তর : কিয়েভ

১২. রাশিয়ার রাজধানীর নাম কী?

উত্তর : মস্কো

১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়দফা প্রথম কোথায় উত্থাপন করেন?

উত্তর : লাহোরে

১৪. টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : মণিপুর রাজ্যে

১৫. দার্শনিক  বার্ট্রান্ড রাসেল কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর : যুক্তরাজ্য

১৬. কিউবার মুদ্রার নাম কী?

উত্তর : পেসো

১৭. সোমপুর বিহার নির্মাণ করেন কে?

উত্তর : ধর্মপাল

১৮. পলিটিকস গ্রন্থের লেখকের নাম কী?

উত্তর : এরিস্টটল

            গ্রন্থনা : এজাজ পারভেজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত