বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করবে যেভাবে

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০২:৪৫ এএম

সফল হওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য হতে হয় সুনির্দিষ্ট। লক্ষ্য নির্ধারণ করতে গিয়ে আকাশকুসুম কল্পনা করলে হবে না। এতে লক্ষ্য থেকে যায় অধরা, কাজেও মন বসে না। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের কৌশল জানাচ্ছেন এনাম-উজ-জামান

লক্ষ্য এমন হওয়া উচিত যা অর্জন

করা সম্ভব। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের ফলে কাজে মনোযোগ আসে। বাস্তবসম্মত ও অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের জন্য ঝ গ অ জ ঞ কৌশল অবলম্বন করা যেতে পারে। Specific, Measurable, Achievable, Realistic  এবং  Timeframe  এই পাঁচটি শব্দের

প্রথম অক্ষর নিয়ে এই কৌশলটির নামকরণ করা হয়েছে।

Specific  বা সুনির্দিষ্ট

লক্ষ্যটি হতে হবে সুনির্দিষ্ট। আপনার লক্ষ্যটি একটি কাগজে লিখে ফেলো। যত সুনির্দিষ্টভাবে লেখা সম্ভব লেখো। যদি তুমি লক্ষ্য নির্ধারণ করো এ বছর বার্ষিক পরীক্ষায় এ প্লাস পাওয়ার তাহলে সুনির্দিষ্টভাবে লেখো গোল্ডেন এ প্লাস পেতে চাও, নাকি সাধারণ এ প্লাস পেতে চাও।

Measurable বা পরিমাপযোগ্য

লক্ষ্যটি অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে। কোনো শিক্ষার্থী যদি লক্ষ্য নির্ধারণ করে সে পরীক্ষায় ভালো করবে তাহলে তার লক্ষ্যকে ভালো লক্ষ্য বলা যাবে না। কারণ ভালোর কোনো পরিমাপ নেই। কতটুকু ভালো করবে তা পরিমাপযোগ্য হতে হবে। বর্তমান জিপিএ ৪.৫ হলে পরের লক্ষ্য নির্ধারণ করতে পারো জিপিএ ৫ পাওয়ার। এই লক্ষ্য পরিমাপযোগ্য।

Achievable বা অর্জনযোগ্য

লক্ষ্য সব সময় অর্জনযোগ্য হতে হবে। যা যুক্তিসম্পন্ন, বোধের গোচর এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত তা সবসময়ই অর্জনযোগ্য। রাতারাতি পরিবর্তনের জন্য লক্ষ্য নির্ধারণ করবে না। কারণ রাতারাতি কোনো লক্ষ্য অর্জিত হয় না।

Realistic বা বাস্তবধর্মী

আকাশকুসুম কল্পনা কখনো আদর্শ লক্ষ্য হতে পারে না। যেমন বর্তমানে তুমি যদি পঞ্চম শ্রেণির ছাত্র হয়ে লক্ষ্য নির্ধারণ করো বছর শেষে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পাবে তাহলে তা নেহাত অবাস্তব আশা হবে, বাস্তবসম্মত কোনো লক্ষ্য হবে না। কারণ এসএসসি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে পঞ্চম শ্রেণির পাঠ অভিজ্ঞতা দিয়ে তার উত্তর করা সম্ভব নয়। পঞ্চম শ্রেণির বই পড়ে তুমি খুব ভালোভাবে পঞ্চম শ্রেণি পাস করতে পারবে এটাই বাস্তবতা।

Timely বা যথাসময়ে

লক্ষ্যকে একটি সময়কাঠামোয় আবদ্ধ করো। এই সময়কাঠামো লক্ষ্য অর্জনে প্রেরণা জোগাবে। নির্দিষ্ট সময় পরপর চেকলিস্ট পরীক্ষা করে দেখো লক্ষ্যপানে যতটুকু এগোনোর কথা ততটুকু এগোলে কি না। যদি লক্ষ্যপূরণ না হয়ে থাকে তাহলে পরবর্তী ধাপে কীভাবে তা পূরণ করবে তার পরিকল্পনা করো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত