বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির মুখে চসিক প্রকৌশলী বরখাস্ত

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৯:১৪ পিএম

সাময়িক বরখাস্ত হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বিদ্যুৎ উপ-বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ। বৈষম্যবিরোধী ছাত্ররা দাবি করেন আন্দোলন চলাকালীন সময়ে গত ৩ থেকে ৫ আগস্ট রাতে সড়কের বৈদ্যুতিক বাতি বন্ধের নির্দেশনা দিয়েছিলেন ঝুলন কুমার দাশ। সড়কবাতি বন্ধ থাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতার শিকার হন। 

বুধবার (১৪ আগস্ট) দুপুরে চসিকের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে ঝুলন কুমার দাশকে চাকুরি থেকে বরখাস্তের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা। ছাত্রদের দাবির মুখে সাময়িক বরখাস্ত করা হয় ঝুলন কুমার দাশকে। একইসাথে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটিও করা হয়।

এই কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশনা দেন প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর একান্ত সহকারী আওরঙ্গজেব শিবলু চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনও গ্রহণ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত