মসলার রানী এলাচ

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০১:২২ এএম

ডা. হাকিম নার্গিস মার্জান

অল্টারনেটিভ মেডিসিন গবেষক

হামদর্দ ল্যাবরেটরিজ

এলাচ মসলাজাতীয় সুগন্ধি উদ্ভিদ। বহু গুণের জন্য একে মসলার রানী বলা হয়ে থাকে।

কী আছে : এলাচে স্যাবিনিন, লিমোনিন, মেনথোন, হেপটেন, টারপিনিওল, টেরপিনিন, ইউজেনল ও ফেল্যান্ড্রিন ইত্যাদি বিদ্যমান। এছাড়াও এতে বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ এবং বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন, রিবোফ্লাভিন, পাইরিডক্সিন বিদ্যমান।

উপকারিতা : এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া ধ্বংস করে এবং দাঁতের স্বাস্থ্য সমুন্নত রাখে। পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে, হজম প্রক্রিয়াকে উন্নত করে, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, পেট ফাঁপা, বুক জ্বালা ও বমি বমি ভাব দূর করে। এটা রক্তচাপ ও রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং মানসিক চাপ হ্রাস করে। ফুসফুসের সংক্রমণ দূর করে, হাঁপানি, সর্দি-কাশি, হুপিংকাশি, ব্রঙ্কাইটিস, গলাব্যথা ও হৃদরোগ নিরাময় করে। দেহের ক্ষতিকর টক্সিন দূর করে। এলাচ ত্বকে বয়সের ছাপ দূর কমায়। নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস থাকলে ক্যানসার প্রতিরোধে সহায়তা করে, কোলোরেক্টাল ক্যানসারের ক্ষেত্রে এলাচ বিশেষভাবে প্রমাণিত। মাথাব্যথায় এলাচ-চা দারুণ ফলপ্রসূ। দেহের মেদ ঝরিয়ে ওজন কমাতে সহায়তা করে, চুল পড়া রোধ করে এবং মুখের ব্রণ ও দাগ দূর করে এলাচ। 

ইউনানি ও আয়ুর্বেদিক বিভিন্ন ফর্মুলেশনে ওষুধি উপাদান হিসেবে ব্যবহার হয়। বহুমুখী ওষুধি গুণাগুণের জন্য এলাচ বিভিন্ন ডোজেস ফর্মে বাজারজাত হচ্ছে। যেমন শরবত মিছালী, মা’জুন আযারাকী, মা’জুন মুগাল্লিয, মা’জুন লানা, মা’জুন সুপারিপাক, মা’জুন দবীদুল ওয়ার্দ, জওয়ারিশ জালীনূস, জওয়ারিশ নারমুশক্, জওয়ারিশ যারিশ্ক, জওয়ারিশ শাহরেয়ারাঁ, শরবত ছেতাহ-আফ্যা, সফূফ চাশলী, সফূফ লোঙ্গা, সফূফ হাবেস ইত্যাদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত