সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. গুগলের প্রকৃত নাম কী?
উত্তর : Backrub
২. জাপানের পার্লামেন্টের নাম কী?
উত্তর : ডায়েট
৩. ‘আল আহরাম’ কোন দেশের সংবাদপত্রের নাম?
উত্তর : মিসর
৪. নোবেলজয়ী সাহিত্যিক নাগিব মাহফুজ কোন দেশের অধিবাসী?
উত্তর : মিসর
৫. ‘মোনালিসা’ চিত্রকর্মের শিল্পী কে?
উত্তর : লিওনার্দো দ্য ভিঞ্চি
৬. জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
উত্তর : আন্তোনিও গুতারেস
৭. পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোথায় অবস্থিত?
উত্তর : কিম্বার্লি
৮. ‘মৃত সাগর’ কোথায় অবস্থিত?
উত্তর : জর্দান
৯. হ্যারি পটার চরিত্রের স্রষ্টা কে?
উত্তর : জে কে রাউলিং
১০. বাংলাদেশে কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে?
উত্তর : ১৫তম
১১. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
উত্তর : আহসান এইচ মনসুর
১২. হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর : পদ্মা
১৩. ভাষা শহীদদের মধ্যে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন?
উত্তর : আবুল বরকত
১৪. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কত সালে?
উত্তর : ১৯৭৩ সালে
১৫. সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
উত্তর : রায়মঙ্গল
১৬. বাংলাদেশের প্রথম ‘সোর্ড অব অনার’ প্রাপ্ত প্রথম নারী কে?
উত্তর : মারজিয়া ইসলাম
১৭. বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু হয় কখন?
উত্তর : ৪ মার্চ, ১৯৭২
১৮. Stop Genocide চলচ্চিত্রের পরিচালকের নাম কী?
উত্তর : জহির রায়হান
গ্রন্থনা : এজাজ পারভেজ
