সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক)
১. নতুন সপ্তাশ্চর্য ‘মাচুপিচু’ কোন সভ্যতার নিদর্শন?
উত্তর : ইনকা সভ্যতা
২. আফগানিস্তান ও পাকিস্তানকে বিভাজনকারী সীমারেখা কোনটি?
উত্তর : ডুরাল্ড লাইন
৩. নেপালের মুদ্রার নাম কী?
উত্তর : রুপি
৪. তাসখন্দ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৬৬ সালে
৫. মুক্তিযুদ্ধের অবদানের জন্য কতজন ‘বীরউত্তম’ উপাধি লাভ করেন?
উত্তর : ৬৮ জন
৬. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর : ১৯৯৭ সালে
৭. দেশের বৃহত্তম নদীর নাম কী?
উত্তর : মেঘনা
৮. উপমহাদেশে বিমান ডাক শুরু হয় কবে?
উত্তর : ১৯১১ সালে
৯. উত্তর মেরু আবিষ্কার করেন কে?
উত্তর : রবার্ট পিয়েরে
১০. উপমহাদেশে রেলগাড়ি চালু হয় কবে?
উত্তর : ১৮৫৩ সালে
১১. পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ কোথায় অবস্থিত?
উত্তর : সুইজারল্যান্ড
১২. মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা ‘আমি বিজয় দেখেছি’ এর লেখক কে?
উত্তর : এম আর আখতার মুকুল
১৩. দেশের একমাত্র আদিবাসী বীরবিক্রমের নাম কী?
উত্তর : ইউ কে চিং
১৪. বাংলাদেশের একমাত্র নগর গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫. রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হেনরি ডুনান্ট
১৬. জগদীশ চন্দ্র বসু কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : বিক্রমপুর
১৭. মিসরকে ‘নীলনদের দান’ হিসেবে আখ্যায়িত
করেন কে?
উত্তর : হেরোডোটাস
১৮. লিখন পদ্ধতির আবিষ্কার হয় কোথায়?
উত্তর : মিসরে
গ্রন্থনা : এজাজ পারভেজ
