হৃদরোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ এএম

বিশ্ব হার্ট দিবস প্রতি বছর ২৯ সেপ্টেম্বর পালিত হয়, যার মূল লক্ষ্য বিশ্বব্যাপী হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং হৃদয়ের যতœ নিতে সবাইকে উদ্বুদ্ধ করা। প্রতিদিন অসংখ্য মানুষ হৃদরোগ এবং স্ট্রোকের মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত হন, যা প্রতিরোধযোগ্য হওয়ার পরও মানবজাতির একটি বড় বিপদ হিসেবে থেকে গেছে। এ দিবসের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক স্তরে হৃদরোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। হৃদরোগ প্রতিরোধে কার্যকর উপায় হলো জীবনযাত্রার পরিবর্তন এবং নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা। ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান পরিহার করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত শরীরচর্চা এবং মানসিক চাপ কমানোর জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। হৃদরোগ প্রতিরোধে সক্রিয় জীবনযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং নিয়মিত ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত। ওজন নিয়ন্ত্রণে রাখাও হৃদরোগ প্রতিরোধে ভূমিকা পালন করে। অনেক সময় দেখা যায়, মানুষ হৃদরোগের প্রাথমিক লক্ষণগুলো অবহেলা করেন। বুকব্যথা, শ্বাসকষ্ট, ক্লান্তি বা অস্বাভাবিক ঘাম হওয়াএসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ২০২৪ সালে, প্রযুক্তির অগ্রগতি হৃদরোগ প্রতিরোধ এবং চিকিৎসায় অনেক নতুন উদ্ভাবন হয়েছে। বিভিন্ন স্মার্টওয়াচ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণকারী ডিভাইস মানুষকে তাদের হার্ট রেট এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণে সাহায্য করছে। টেলিমেডিসিন এবং অনলাইন চিকিৎসা পরামর্শের ফলে মানুষের কাছে স্বাস্থ্যসেবা আরও সহজে পৌঁছে যাচ্ছে। প্রযুক্তিগত অগ্রগতির ফলে মানুষ সহজেই তাদের স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকিগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারছে। বিশ্ব হার্ট দিবসে, আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি আমাদের হৃদয়ের যতœ নেব এবং অন্যদেরও হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচাতে সচেতন করব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত