প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০১:০১ এএম

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

১. ইংলিশ চ্যানেল পৃথক করেছে কোন দুটি দেশকে?

উত্তর : ইংল্যান্ড ও ফ্রান্সকে

২.  ‘স্মৃতির মিনার’ কবিতাটির কবি কে?

উত্তর : আলাউদ্দিন আল আজাদ

৩. ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরসস্কারপ্রাপ্ত সাহিত্যিক হান কাং কোন দেশের নাগরিক?

উত্তর : দক্ষিণ কোরিয়া

৪.  বিপ্লবী চে গুয়েভারা কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর : আর্জেন্টিনা

৫.  ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থের লেখক কে?

উত্তর : শওকত আলী

৬.  ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর : অক্ষয়কুমার দত্ত

৭. কোন শহর দুই মহাদেশে বিস্তৃত?

উত্তর : ইস্তাম্বুল

৮. গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষে রয়েছে কোন দেশ?

উত্তর : চীন

৯. চীনের মুদ্রার নাম কী?

উত্তর : ইউয়েন

১০. ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল?

উত্তর : পর্তুগাল

১১.  কোন দেশের ভোটারদের ভোট দেওয়া বাধ্যতামূলক?

উত্তর : অস্ট্রেলিয়া

১২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্নিত আছে?

উত্তর : চারটি

১৩. ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কী?

উত্তর : মোসাদ

১৪. আটত্রিশতম উত্তর অক্ষরেখা কোন দুটি দেশকে চিহ্নিত করে?

উত্তর : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া

১৫. ডুরান্ড লাইন কী?

উত্তর : আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি সীমান্ত রেখা বা লাইন

১৬. র‌্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের সীমারেখা চিহ্নিত করেছে?

উত্তর : ভারত ও পাকিস্তান

১৭.  বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার নাম কী?

উত্তর : জার বোম্বা

১৮. বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা তৈরি করেছে কোন দেশ?

উত্তর : রাশিয়া

গ্রন্থনা : এজাজ পারভেজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত