সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক) ১. বিশ্বের সংক্ষিপ্ততম লিখিত সংবিধান কোন দেশের?
উত্তর : মোনাকোর
২. এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ব্যাংককে
৩. দ্য ডেমোক্রেসি মনুমেন্ট কোথায় অবস্থিত?
উত্তর : ব্যাংককে
৪. ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
উত্তর : আলজেরিয়া
৫. জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস কবে পালিত হয়?
উত্তর : ৬ অক্টোবর
৬. ওয়েবসাইট ‘উইকিলিস’-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক?
উত্তর : অস্ট্রেলিয়ার
৭. নেলসন ম্যান্ডেলার পুরো নাম কী?
উত্তর : নেলসন রোলিহলাহলা ম্যান্ডেলা
৮. মহাত্মা গান্ধীর পুরো নাম কী?
উত্তর : মোহনদাস করমচাঁদ গান্ধী
৯. রংপুর বিভাগ বাংলাদেশের কততম বিভাগ?
উত্তর : সপ্তম
১০. লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে
১১. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
উত্তর : রাষ্ট্রপতি
১২. হরমুজ প্রণালি কোথায় অবস্থিত?
উত্তর : ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত
১৩. কোন ভাষাবিদ ‘চলিষ্ণু অভিধান’ বলে পরিচিত ছিলেন?
উত্তর : ড. মুহম্মদ শহীদুল্লাহ
১৪. জাতীয় স্মৃতিসৌধের ফলক কতটি?
উত্তর : সাতটি
১৫. বিপ্লবী চে গুয়েভারা কোথায় নিহত হন?
উত্তর : বলিভিয়ায়
১৬. বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম কী?
উত্তর : ডব্লিউ এ এস ওডারল্যান্ড
১৭. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ফ্রান্সের লিয়োঁতে
১৮. ইজিয়ান সাগর কোথায় অবস্থিত?
উত্তর : গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী স্থানে
গ্রন্থনা : এজাজ পারভেজ
