শ্রীপুরে মামার ছুরিকাঘাতে ভাগনের মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে শাহরিয়ার আহম্মেদ (২০) নামের এক পোশাক শ্রমিক তার মামার ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। আজ বৃহম্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পৌরসভার মাস্টারবাড়ি লিচুতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত শাহরিয়ার আহম্মেদ নেত্রকোণার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। তিনি প্যারামাউন্ট পোশাক কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত মামার নাম রনি মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুর গ্রামে। তিনি ওই গ্রামের হোসেন আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, দুপুরে মামা রনি ও ভাগনে শাহরিয়া ধারদেনা নিয়ে কথা কাটাকাটি করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি লেগে যায়। এ সময় মামা রনি মিয়া ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে ভাগনে শাহরিয়াকে আঘাত করেন। ভাগনে শাহরিয়ার রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই কৌশলে পালিয়ে গেছেন রনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। খুনিকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে। খুনি ধরা পড়লে খুনের আসল রহস্য বের হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত