সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও আন্তর্জাতিক) ১. বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি?
উত্তর : ভুটান
২. পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
উত্তর : ১৯৬১ সালে
৩. পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
উত্তর : ১৯৯০ সালে
৪. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয় কত সালে?
উত্তর : ১৯৪৫ সালে
৫. চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর : ফেবো
৬. ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কী?
উত্তর : এলিসি প্রাসাদ
৭. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৮৮৫ সালে
৮. সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?
উত্তর : ৫টি
৯. ডাল গবেষণা কেন্দ্র কোথায়?
উত্তর : ঈশ্বরদী, পাবনা
১০. বিশ্বের একমাত্র ভাষার দেশ কোনটি?
উত্তর : উত্তর কোরিয়া
১১. বিশ্বের সর্বোচ্চ ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি
১২. বাংলাদেশের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?
উত্তর : ৫টি
১৩. বিশ্বে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায়?
উত্তর : ভারত
১৪. পৃথিবীর কোন দুটো দেশ দুটি মহাদেশে অবস্থিত?
উত্তর : তুরস্ক ও রাশিয়া
১৫. বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায়?
উত্তর : ব্রাজিল
১৬. পৃথিবীর প্রায় সব চা উৎপন্ন হয় কোন মহাদেশে?
উত্তর : এশিয়া মহাদেশে
১৭. প্রথম লিখিত পদ্ধতি আবিষ্কৃত হয় কোন দেশে?
উত্তর : মিসরে
১৮. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র নদীর নাম কী?
উত্তর : রিভার ডি
গ্রন্থনা : এজাজ পারভেজ
