১. বেনেলাক্স কত সালে গঠিত হয়েছিল?
উত্তর : ১৯৫৮ সালে
২. কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুটির নির্মাণের অনুমতি দেয়?
উত্তর : সম্রাট শাহজাহান
৩. মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্য চিত্র রিফিউজি ৭১-এর পরিচালক কে?
উত্তর : বিনয় রায়
৪. সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশ উপ-রাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়?
উত্তর : দ্বাদশ সংশোধনী
৫. সর্বস্তরের বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাস হয়?
উত্তর : ১৯৮৭ সালে
৬. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
উত্তর : কিউমুলাস
৭. বিশ্বের সুনামি সতর্কতা দিবস কবে?
উত্তর : ৫ নভেম্বর
৮. বাবেল মান্দেব কী শব্দ?
উত্তর : ফারসি
৯. আবাদান বন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর : ইরান
১০. সুয়েজ খাল চালু হয় কত সালে?
উত্তর : ১৮৬৯ সালে
১১. লাটাকিয়া কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তর : সিরিয়ার
১২. বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উত্তর : সিয়েরা লিয়ন
১৩. গুয়ানতানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত?
উত্তর : কিউবা
১৪. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর : বুধ
১৫. GMT মানে কী?
উত্তর : Greenwich Mean Time
১৬. শীতলক্ষ্যা কোন নদের শাখা নদী?
উত্তর : ব্রহ্মপুত্র
১৭. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে কোন প্রণালি?
উত্তর : মালাক্কা প্রণালি
১৮. সুইডেনের রাষ্ট্রীয় নাম কী?
উত্তর : কিংডম অব সুইডেন
গ্রন্থনা : জেলি খাতুন
