প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম

১.  কত তারিখে বাংলাদেশে সর্বপ্রথম অস্থায়ী সরকার গঠিত হয়?

উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১

২. এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

উত্তর : চীন

৩. এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?

উত্তর : মালদ্বীপ

৪. ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত?

উত্তর : উত্তর লন্ডনে

৫. কক্সবাজারের প্রাচীন নাম কী?

উত্তর : পালংকি

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন?

উত্তর : করুণাকণা গুপ্তা। তিনি ইতিহাস বিভাগে সহকারী প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন।

৭. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর :  উইনস্টন চার্চিল

৮. হিটলার কত সালে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিলেন?

উত্তর : ২২ জুন, ১৯৪১

৯. মালদ্বীপের প্রেসিডেন্টের মেয়াদ কাল কত বছর?

উত্তর : ৫ বছর

১০. বাংলাদেশের জাতীয় কবি কে?

উত্তর : কাজী নজরুল ইসলাম

১১. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির লেখক কে?

উত্তর : আবুল মনসুর আহমদ

১২. মারিও বার্গাস য়োসার কোন দেশের সাহিত্যিক?

উত্তর : পেরু

১৩. ড. মুহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর : ২০০৬ সালে

১৪. যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত করেন কে?

উত্তর : আব্রাহাম লিংকন

১৫. বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?

উত্তর : চন্দ্রাবতী

১৬. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থকে অনুবিশ্ব বলা হয়?

উত্তর : মানসী

১৭. মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তর : ১৪তম

১৮. জাপানের প্রাচীন নাম কী?

উত্তর : নিপ্পন

গ্রন্থনা : এজাজ পারভেজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত