প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১২:২৪ এএম

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও বিশ্বপরিচয়) ১. বাঘের পদচিহ্ন দেখে বাঘ গণনা পদ্ধতির নাম কী?

উত্তর : পাগমার্ক

২. ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুবরণ করেন কবে?

উত্তর : ২৬ ডিসেম্বর, ২০২৪

৩. রানী দ্বিতীয় এলিজাবেথ কবে মৃত্যুবরণ করেন?

উত্তর :  ৮ সেপ্টেম্বর, ২০২২

৪. রাজা তৃতীয় চার্লস কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?

উত্তর : সিংহাসনে আরোহণের সময় রাজা তৃতীয় চার্লসের বয়স ছিল ৭৩ বছর ১০ মাস

৫. সবচেয়ে বেশি বয়সে সিংহাসনে আরোহন করেছেন কোন রাজা?

উত্তর : রাজা তৃতীয় চার্লস

৬. রিবন রেটিং কী?

উত্তর : পাট পঁচানোর একটি বিশেষ পদ্ধতি

৭. বাংলাদেশে সর্বপ্রথম অঞগ ব্যবস্থা চালু করে কোন ব্যাংক?

উত্তর : স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

৮. অঞগ-এর পূর্ণরূপ কী?

উত্তর : অঁঃড়সধঃবফ ঞবষষবৎ গধপযরহব

৯. ‘নিশীত সূর্যের দেশ’ বলা হয় কোন দেশকে?

উত্তর : নরওয়েকে

১০. বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?

উত্তর : ১৮৬২ সালে

১১. সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?

উত্তর : জাপানকে

১২. বাংলাদেশের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে?

উত্তর : ৫টি

১৩. বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য কত?

উত্তর : প্রায় ৯,৮৩৩ কিলোমিটার

১৪. বাংলাদেশ শিপিং করপোরেশন প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর : ১৯৭২ সালে 

১৫. জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?

উত্তর : দক্ষিণ সুদান

১৬. ভাষাশহীদদের স্মরণে নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে?

উত্তর :  ভাষাশহীদ শফিউরের বাবা

১৭. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?

উত্তর : ১ জানুয়ারি, ১৯৪২ সালে

১৮. জাতিসংঘের নামকরণ করেন কে?

উত্তর : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট

            গ্রন্থনা : এজাজ পারভেজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত