ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন, ত্রিশাল পৌরসভা এবং সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ত্রিশাল বাজারের মেইন রোড এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়েকর ত্রিশাল বাসট্যন্ড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের সাব ডিবিশন প্রকৌশলী মোহাম্মদ মোফা, ত্রিশাল পৌরসভার নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ, ত্রিশাল মটর মালিক সমিতির সভাপতি আ.ন. ফারুক, ছাত্র প্রতিনিধি প্রকৌশলী জিহাদ চৌধুরী প্রমুখ।
‘জায়গা গেলে জায়গা পাব, আম্মা চলে গেলে আর পাব না’