সাধারণ জ্ঞান
(বাংলাদেশ ও বিশ্বপরিচয়) ১. হিরোসিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার নাম কী?
উত্তর : লিটল বয়
২. নাগাসাকিতে নিক্ষিপ্ত পারমাণবিক বোমার নাম কী?
উত্তর : ফ্যাট ম্যান
৩. বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতি কে?
উত্তর : লুই আই কান
৪. অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল কত তারিখে?
উত্তর : ৮ আগস্ট, ২০২৫
৫. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২
৬. বাংলাদেশের জাতীয় খেলা কী?
উত্তর : হাডুডু
৭. বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?
উত্তর : নাফ
৮. বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশের নাম কী?
উত্তর : ভারত
৯. বিশে^র শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশের নাম কী?
উত্তর : ব্রাজিল
১০. পিটিআই কোন দেশের রাজনৈতিক দল?
উত্তর : পাকিস্তান
১১. ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি’ কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৯৭ সালে
১২. বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে?
উত্তর : ১৯৯১ সালে
১৩. ‘ছিয়াত্তর-এর মন্বন্তর’ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর : ১৭৭০ খ্রিস্টাব্দে
১৪. ইরাটম কী?
উত্তর : উন্নতজাতের ধান
১৫. এক্স-রে আবিষ্কার করেন কে?
উত্তর : রন্টজেন
১৬. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?
উত্তর : টাংস্টেন
১৭. মোবাইল ফোনের জনক কে?
উত্তর : মার্টিন কুপার
১৮. ‘অভ্র কী-বোর্ড’ আবিষ্কারক কে?
উত্তর : ডা. মেহেদী হাসান
গ্রন্থনা : এজাজ পারভেজ
