প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০১:১১ এএম

সাধারণ জ্ঞান

(বাংলাদেশ ও আন্তর্জাতিক) ১. মুসলিম লীগ কত সালে গঠিত হয়?

উত্তর : ১৯০৬ সালে

২. সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে?

উত্তর : ৫টি

৩. ইরিত্রিয়ার মুদ্রার নাম কী?

উত্তর : নাকফা

৪. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?

উত্তর : পু-্রু

৫. জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কী?

উত্তর : সৈয়দ মাইনুল হোসেন

৬.  বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

উত্তর : মহেশখালী

৭. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তর : কামরুল হাসান

৮. বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি?

উত্তর : সেন্টমার্টিন

৯. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর : লুই আই কান

১০. পহেলা বৈশাখে বাংলা নববর্ষ চালু করেন কে?

উত্তর : সম্রাট আকবর

১১. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’?

উত্তর : হুমায়ুন

১২. বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?

উত্তর :  ৪ মার্চ ১৯৭২

১৩. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?

উত্তর :  সুপ্রিম কোর্ট

১৪. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

উত্তর :  ইরাক

১৫. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?

উত্তর :  এক কক্ষ

১৬. ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?

উত্তর :  ১৬১০

১৭. বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?

উত্তর :  হরিপুর

১৮. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে?

উত্তর : ১৯৭৪ সালে

            গ্রন্থনা : এজাজ পারভেজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত