হিসাববিজ্ঞান

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০১:০৪ এএম

তৃতীয় অধ্যায় : দু-তরফা দাখিলা পদ্ধতি

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১. হিসাববিজ্ঞানের নীতি অনুযায়ী মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠান

ক. আলাদা সত্তা               খ. একক সত্তা   

গ. কৃত্রিম সত্তা                  ঘ. অসীম সত্তা

২. মেহেদীর প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৯০,০০০ টাকা হলে, লাভ/ক্ষতির পরিমাণ কত?

ক. লাভ ২০,০০০ টাকা     খ. ক্ষতি ২০,০০০ টাকা 

গ. ক্ষতি ৭০,০০০ টাকা     ঘ. লাভ ৯০,০০০ টাকা

৩. কারবারের মুনাফাজাতীয় ব্যয়গুলো বছরান্তে বন্ধ করার জন্য প্রয়োজন

ক. জাবেদাকরণ               খ. সমন্বয় দাখিলা   

গ. আর্থিক বিবরণী                        ঘ. সমাপনী দাখিলা

৪. দুতরফা দাখিলা পদ্ধতিতে ‘প্রাপ্য হিসাব’ থেকে কোন ধরনের টাকার পরিমাণ জানা যায়?

ক. দেনা টাকার পরিমাণ                 খ. ব্যাংক ঋণের টাকার পরিমাণ

গ. লভ্যাংশের পরিমাণ      ঘ. পাওনা টাকার পরিমাণ

৫. হিসাবরক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত কোনটি?

ক. আধুনিক দাখিলা পদ্ধতি খ. একতরফা দাখিলা পদ্ধতি

গ. দুতরফা দাখিলা পদ্ধতি  ঘ. প্রচলিত দাখিলা পদ্ধতি

৬. ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে ‘দায়’ হিসাব কী হয়?

ক. সমান হয়                   খ.  হ্রাস পায়

গ. ডেবিট হয়                   ঘ. ক্রেডিট হয়

৭. ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালের ‘প্রাপ্য আয়’ দফাটি সমন্বয় করার জন্য কোনটি করা হয়?

ক. সমন্বয় দাখিলা             খ. সমাপনী দাখিলা

গ. প্রারম্ভিক দাখিলা                      ঘ. লেনদেন বিশ্লেষণ

৮. লুকা প্যাসিওলি কোন দেশের নাগরিক ছিলেন?

ক. জাপান                                  খ. জার্মান

গ. স্পেন                         ঘ. ইতালি

৯. সমাপনী মূলধন = ?

ক. সমাপনী মোট দায় - প্রারম্ভিক মোট দায়

খ. প্রারম্ভিক মোট সম্পদ - প্রারম্ভিক মোট দায়

গ. সমাপনী মোট সম্পদ - সমাপনী মোট দায়

ঘ. মূলধন + উত্তোলন

১০. ‘গাণিতিক শুদ্ধতা যাচাই’ দুতরফা দাখিলা পদ্ধতির একটি

ক. বৈশিষ্ট্য                                  খ. নীতিমালা

গ. উদ্দেশ্য                                  ঘ. সুবিধা

১১. শিরিনের প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন ৯০,০০০ টাকা, উত্তোলন ১৫,০০০, অতিরিক্ত মূলধন ১০,০০০ টাকা এবং মুনাফার পরিমাণ ২৫,০০০ টাকা হলে সমাপনী মূলধনের পরিমাণ কত?

ক. ৬০,০০০ টাকা                        খ. ৮০,০০০ টাকা

গ. ৯০,০০০ টাকা            ঘ. ১,১০,০০০ টাকা

১২. মূলধন বৃদ্ধি পেলে মূলধন হিসাব কী হয়?

ক. সমান হয়                   খ. ক্রেডিট হয়

গ. ডেবিট হয়                   ঘ. অসমান হয়

১৩. ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালের ‘অনুপার্জিত আয়’ দফাটি সমন্বয় করার জন্য কোনটি করা হয়?

ক. সমন্বয় দাখিলা             খ. সমাপনী দাখিলা

গ. প্রারম্ভিক দাখিলা                      ঘ. লেনদেন বিশ্লেষণ 

১৪. হিসাব সমীকরণের মূল উপাদান হলো

র. দায়                                       রর. মালিকানাস্বত্ব    

ররর. সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

১৫. হিসাব চক্রের পঞ্চম ধাপ কোনটি?

ক. সমাপনী দাখিলা                      খ. রেওয়ামিল প্রস্তুতকরণ

গ. কার্যপত্র প্রস্তুত              ঘ. আর্থিক বিবরণী প্রস্তুত   

১৬. ‘নগদান হিসাব’ ব্যবসায় প্রতিষ্ঠানের একটি

ক. সম্পদ                                    খ. দায়

গ. আয়                          ঘ. ব্যয়

১৭. একটি আয় হিসাব

ক. ডেবিট দ্বারা বৃদ্ধি পাবে   খ. ক্রেডিট দ্বারা হ্রাস পাবে

গ. সাধারণত ডেবিট জের দেখায়     ঘ. ক্রেডিট দ্বারা বৃদ্ধি পাবে

১৮. যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট উভয় দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?

ক. একতরফা দাখিলা পদ্ধতি           খ. দুতরফা দাখিলা পদ্ধতি

গ. ক্রয় ও বিক্রয় বই                      ঘ. জাবেদা বই   

১৯. কারবারের মুনাফাজাতীয় আয় হিসাবসমূহ বছরান্তে বন্ধ করার জন্য প্রয়োজন

ক. সমাপনী দাখিলা                      খ. সমন্বয় দাখিলা   

গ. আর্থিক বিবরণী                        ঘ. জাবেদাকরণ

উত্তর

১. ক, ২. ক, ৩. ঘ, ৪. ঘ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. ঘ, ৯. গ, ১০. ঘ, ১১. ঘ, ১২. খ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত