‘বেবি এবি’র রেকর্ডময় সেঞ্চুরিতে প্রোটিয়াদের জয়, সিরিজে সমতা

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম

ডারউইনে রেকর্ডবই ওলট পালট করে দিয়ে মাত্র ৪১ বলে সেঞ্চুরি হাঁকান ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস। তাতে ডারউইনের মাররারা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে ২১৯ রানের বিশাল লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। 

ওই লক্ষ্য তাড়ায় নেমে তাল মিলিয়েই এগোচ্ছিলো অজিরা। ১৫ ওভারে তুলে নিয়েছিলো দেড়শ রান। কিন্তু অজিদের রান তোলার গতির সঙ্গে পাল্লা দিয়ে উইকেটও তুলে নিচ্ছিলেন প্রোটিয়া বোলাররা। টিনেজ পেসার কেওয়েনা মাফাকা এবং পেস অলরাউন্ডার করবিন বশের পেসে শেষমেশ আর পেরে ওঠেনি অস্ট্রেলিয়া। ১৬৫ রানেই শেষ তিন উইকেট খুঁইয়ে ম্যাচ হেরে বসে ৫৩ রানের ব্যবধানে।

অজিদের হয়ে টিম ডেভিড ২৪ বলে ৫০ ও অ্যালেক্স ক্যারি ১৮ বরে ২৬ রানের ইনিংস খেলেন। মাফাকা ৩ উইকেট নেন ৫৭ রান দিয়ে। বশ ৩ ওভারে ২০ রান খরচায় নেন ৩ উইকেট। এ জয়ে সিরিজে সমতা এলো। শনিবার শেষ টি-টোয়েন্টিতে হবে সিরিজের ফয়সালা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত