নুরের ওপর হামলার ঘটনায় সাদিক কায়েমের নিন্দা

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:১৫ এএম

গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি পদপ্রার্থী আবু সাদিক কায়েম।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, নুরুল হক নুরের ওপর হওয়া বর্বরোচিত হামলা শুধু নিন্দনীয়ই নয়, বরং এটি গণতন্ত্রের পথে বড় বাধা।

তিনি আরও উল্লেখ করেন, নুরুল হক নুরকে জাতীয় পর্যায়ের নেতা হিসেবে দেখা হয়, যিনি দীর্ঘদিন ধরে স্বৈরাচার ও দমননীতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের আচরণ দেশে সংস্কারের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর। পরে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত