নড়াইলে সড়ক দুর্ঘটনায় যু্বক নিহত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইমন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত ইমন লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার কৃষক উচমান মোল্লার ছেলে। এ বছর সে মাদরাসা হতে দাখিল পাশ করেছেন। 

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ইমন নড়াইল শহরের ধোপাখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। ইমনের মাথায় প্রচণ্ড আঘাত লাগায় মাথা থেকে ঘিলু বের হয়ে যায়। হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে খুলনা নেওয়ার পথে ইমনের মৃত্যু হয়।

নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহেলী জামান জানান, ইমনের মাথায় আঘাত খুব বেশি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। 

সে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন লাহুড়িয়া ইউনিয়ন শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতো। তার মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসএম কামরুল ইসলাম কামরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইমনের মৃত্যুতে তার পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত