চট্টগ্রামে বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ আশঙ্কামুক্ত

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়ছে আইনশৃঙ্লা বাহিনী।

বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় পাঁচলাইশের হামজার বাগ এলাকায় হামলার এঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন (উত্তর) পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, বুধবার বিকেলে নির্বাচনী প্রচারণার সময় গোলাগুলি শুরু হয়। এ সময় এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। এরশাদ উল্লাহর বুকে গুলি লেগে পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত। বর্তমানে তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতারা জানান, বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় নাম আসার পর থেকে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাচ্ছেন এরশাদ উল্লাহ। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় তার জনসংযোগ চলাকালে গুলির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় এরশাদ উল্লাহকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। একইসঙ্গে সরোয়ার নামে এক বিএনপিকর্মী নিহত ও শান্ত নামে অপর এক কর্মী আহত হন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত