চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা প্রথম শ্রেনীর পৌরসভা হিসাবে স্বীকৃতি পেলেও এলাকার জনগণ নাগরিক সুবিধা বঞ্চিত এবং অধিকাংশ রাস্তা কদমাক্ত চলাচল অনুপোযোগী হওয়াতে তারা চরম বেকায়দায় পড়েছে।
অপরদিকে যে কয়টি সড়ক সংস্কারে কাজ শুরু হয়েছে তা নানা অজুহাতে কাজ দীর্ঘদিন ধরে শেষ না করাতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে।
২০০২ সালে গঠিত বাঁশখালীর জলদী ইউনিয়নকে আলাদা করে তৈরি হয় বাঁশখালী পৌরসভা। সি গ্রেড় থেকে বর্তমানে প্রথম শ্রেণির পৌরসভা ঘোষনা হলেও এখানে বসবাসকারি অর্ধলক্ষাধিক মানুষ নাগরিক সুবিধা বঞ্চিত। সামান্য বৃষ্টি হলে অনেক এলাকা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়। অধিকাংশ সড়ক কাঁচা সড়ক এমনকি পুর্বদিকের পাহাড়ি কয়েক এলাকায় সাঁকো নিয়ে ও পারাপার করতে হয়।
সারা দেশের ন্যায় ২০২৪ সালে ৫ আগস্টের পর থেকে পৌরসভার মেয়র তোফাইল বিন হোসাইন অনুপস্থিত থাকার কারণে পৌর প্রশাসক হিসাবে বেশ কয়েকজনের হাত গড়িয়ে দায়িত্ব প্রাপ্ত হয় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।
বাঁশখালী পৌরসভা সূত্রে জানা যায়, দীর্ঘ তিন কিলোমিটার পৌরসভা আস্ককিয়া সড়কটি ২০২৪ সালের প্রায় ১৩ কোটি টাকার টেন্ডারে কাজ টি পেয়েছিল ইউনুস এন্ড ব্রাদারস লিমিটেড নামের একটি টিকাদারী প্রতিষ্ঠান। একবছর মেয়াদের এ কাজটি শেষ না হওয়া এবং ভোগান্তি বাড়াতে গত ২৪ আগষ্ট দায়িত্ব প্রাপ্ত পৌর প্রশাসক ওবাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম সরেজমিন সড়কটি পরিদর্শক পুর্বক দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দিলেও এখন ও আগের মত পড়ে আছে উন্নয়ন কাজ।
বাঁশখালী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বৃষ্টির কারণে ঠিকাদারেরা ঠিকমতো কাজ করতে পারেনি। বৃষ্টি কমে গেলে পুনরায় সড়কটির কাজ শুরু করা হবে।
কাজের মেয়াদ শেষ হওয়ার কথা জানালে তিনি বলেন, বিভিন্ন জটিলতার কারণে ঠিকাদার পুরোদমে কাজ করতে পারেনি। ঠিকাদারদের সাথে কথা হয়েছে শীঘ্রই তারা কাজ সম্পন্ন করবে।
এলাকার সচেতন যুবক ওসমান গনি মুজাহিদ বলেন, বাঁশখালী পৌরসভা ৭নং ওয়ার্ডের রাস্তার উন্নয়নের জন্য নিজ উদ্যোগে আমার বাড়ির এরিয়ার বেষ্টনী উঠিয়ে ছিলাম রাস্তার কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য, ঠিকাদার কিছু কাজ করে এরপর কাজ বন্ধ রাখায় বর্তমানে রাস্তাটাকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এখন প্রতিবাদ করলে অন্য কিছু রটানো হবে। পুরো বাঁশখালীতে এই রকম দুর্ভাগা।
তিনি আরও বলেন, বাড়ী থেকে বের হওয়া দায় পড়ে গেছে। অভিভাবক হীন এক জনপদ বাঁশখালী পৌরসভা। কাজ শেষ করার জন্য কয়েকবার জানিয়েছি,আজকেও জানাব, দেখি কি বলে? এছাড়া আরো বেশ কয়েকটি সড়কে কাজ শুরু করে শেষ না করায় ভোগান্তি পড়েছে পৌরসভার সাধারন জনগণ।