হঠাৎ চোখের পাতায় প্যারালাইসিস

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ এএম

 ডা. এম এস জহিরুল হক চৌধুরী

অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অব

নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শেরেবাংলা নগর, ঢাকা

স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে প্যারালাইসিসের মতো ভয়ংকর রোগ বাসা বাঁধতে পারে চোখের পাতায়ও। এমনকি চোখের পাতাসহ মুখের অন্যান্য অংশও প্যারালাইসিস হয়ে যায়। ফলে চোখে দেখতে যেমন সমস্যা হয়, চোখ দিয়ে পানিও পড়ে। আবার মুখম-ল অবশ হলে খাওয়া-দাওয়ার সমস্যাও দেখা দেয়। কথা জড়িয়ে যায়।  দ্রুত চিকিৎসা করলে নিরাময় সম্ভাব।

কেন হয় : প্যারালাইসিস মূলত পেশির কার্যক্ষমতা চলে যাওয়াকে বলে। এ ক্ষেত্রে রোগীর শরীরের কোনো অংশের কার্যক্ষমতা শূন্য হতে পারে। আর যখন এই কার্যক্ষমতা আংশিক চলে যায়, সেই অবস্থাকে বলে প্যারেসিস। দুই ক্ষেত্রেই পেশির কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। পেশির সঙ্গে মস্তিষ্কের যোগসূত্র স্নায়ুর মাধ্যমে। স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে মস্তিষ্কের নির্দেশ বা কমান্ড সেই পেশি পর্যন্ত পৌঁছায় না। পেশির কার্যক্ষমতা চলে যেতে পারে। প্যারালাইসিস শুধু ব্রেন স্ট্রোকই নয়, অন্যান্য কারণেও হয়। ব্রেনে ইনজুরির কারণে যদি শরীরের কোথাও প্যারালাইসিস হয়, তা হলে তা হবে বিপরীত দিকে। সাধারণত স্ট্রোকের জন্যই সবচেয়ে বেশি  চোখের পাতার প্যারালাইসিস হতে দেখা যায়। দ্রুতই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। স্ট্রোক ছাড়াও মস্তিষ্কের ইনফেকশন বা প্রদাহ থেকেও চোখের পাতার প্যারালাইসিস হতে পারে।

চিকিৎসা : চোখের পাতায় প্যারালাইসিস হলে অনেকেই ভুল করে চক্ষু বিশেষজ্ঞের কাছে যান। আসলে যেতে হবে নিউরোবিশেষজ্ঞর কাছে। স্ট্রোক হওয়ার পরে নার্ভ ক্ষতিগ্রস্ত হলেও প্রথম এক থেকে চার ঘণ্টার মধ্যে  চিকিৎসা শুরু করা যায়, তা হলে ক্ষতি অনেকটাই রোধ করা সম্ভাব। স্ট্রোক হওয়ার পরমুহূর্তেই সে অংশে একেবারে স্থায়ী ড্যামেজ হয়ে যায় না। দ্রুত হাসপাতালে নিয়ে ব্লকেজ খুলে দেওয়া যায়। কিন্তু ছয় ঘণ্টা হয়ে গেলে ব্রেন সেল আর কিছুই বেঁচে থাকে না। নিউরোবিশেষজ্ঞর মাধ্যমে চোখের পাতার প্যারালাইসিস নিরাময় সম্ভব। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত