দেড় লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় দেড় লাখ ইয়াবাসহ মো. নাছির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৭।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পূর্ব কাঠগড় ধুমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সকালে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মো. নাছিরকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে দেড় লাখ ইয়াবা জব্দ করা হয়। 

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। 

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত