পঞ্চম অধ্যায় : হিসাব
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. বাংলাদেশ বিমান হিসাব একটি-
র. সম্পদ হিসাব রর. আয় হিসাব ররর. দায় হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২. ‘মূলধন হিসাব’ একটি-
ক. ব্যয় সম্পর্কিত হিসাব খ. দায় সম্পর্কিত হিসাব
গ. মালিকানা স্বত্ব সম্পর্র্কিত হিসাব ঘ. আয় সম্পর্কিত হিসাব
৩. পণ্য চুরি, নষ্ট বা বিনামূল্যে বিতরণ করা হলে তা লিপিবদ্ধ করতে হয় কোন হিসাবে?
ক. ক্রয় হিসাবে খ. বিক্রয় হিসাবে
গ. নগদান হিসাবে ঘ. পাওনাদার হিসাবে
৪. ‘ক্রয়’ কোন জাতীয় হিসাব?
ক. দায় হিসাব খ. সম্পদ হিসাব
গ. আয় হিসাব ঘ. ব্যয় হিসাব
৫. প্রতিষ্ঠানের অলস অর্থ দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করা হলে তা হয়
র. সম্পদ রর. বিনিয়োগ ররর. মালিকানা স্বত্ব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. কোনটি চলমান জের ছকের বৈশিষ্ট্য?
ক. হিসাবের ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত
খ. উভয় অংশে চারটি করে মোট আটটি ঘর থাকে
গ. টাকার কলাম মোট ৪টি
ঘ. মাসের শেষে ব্যালেন্স জানা যায়
৭. নগদ ক্রয়ের ফলে কোনটির পরিবর্তন হয়?
ক. ব্যয় ও সম্পদ বৃদ্ধি পায় খ. ব্যয় ও সম্পদ হ্রাস পায়
গ. ব্যয় হ্রাস ও সম্পদ বৃদ্ধি পায় ঘ. ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস পায়
৮. চলমান জের ছক অনুসরণ করে হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়
ক. প্রতি সপ্তাহ শেষে খ. প্রতি মাস শেষে
গ. প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর ঘ. প্রতি দিনের শেষে
৯. ‘বাংলাদেশ পর্যটন হিসাব’ কোন জাতীয় হিসাব?
ক. আয় ব্যয় হিসাব খ. সম্পদ হিসাব
গ. দায় হিসাব ঘ. সম্পদ বা দায় হিসাব
১০. ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত হলো
র. কুঋণ হিসাব
রর. দস্তুরি হিসাব
ররর. শিক্ষানবিশ সেলামি হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১১. হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব
ক. ৩ প্রকার খ. ৪ প্রকার গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার
১২. হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায়
ক. সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি খ. আয় বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি
গ. দায় হ্রাস ও সম্পদ বৃদ্ধি ঘ. আয় ও দায় বৃদ্ধি
১৩. ধারে পণ্য বিক্রি ৩,০০০ টাকা। এর ফলে কারবারের কী ঘটবে?
ক. সম্পদ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি
খ. সম্পদ হ্রাস এবং আয় হ্রাস
গ. দায় বৃদ্ধি এবং আয় হ্রাস
ঘ. ব্যয় হ্রাস এবং আয় বৃদ্ধি
১৪. মালিকানা স্বত্বের পরিমাণ বৃদ্ধি পাবে
র. ব্যাংক থেকে মালিকের জন্য ২,০০০ টাকা উত্তোলন
রর. মালিকের নিজস্ব তহবিল থেকে ব্যবসায়ের শ্রমিকের মজুরি ৫,০০০ টাকা প্রদান
ররর. বাকিতে পণ্য বিক্রি ৮,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৫. ‘ট্রেডমাকর্’ হিসাব একটি
ক. ব্যয় হিসাব খ. সম্পদ হিসাব
গ. আয় হিসাব ঘ. দায় হিসাব
১৬. একজন ব্যবসায়ীর কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় লেনদেনের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কোন হিসাব বৃদ্ধি পাবে?
ক. দায় হিসাব খ. আয় হিসাব
গ. সম্পদ হিসাব ঘ. মালিকানা স্বত্ব হিসাব
উত্তর
১. খ, ২. গ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. গ, ৭. ঘ, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. গ, ১২. ঘ, ১৩. ক, ১৪. গ, ১৫. খ, ১৬. ক
লেখক : সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
