প্রথম দিনেই মাহতিম সাকিব-ইমুর গান

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

নতুন বছরের প্রথম দিনেই প্রকাশ হচ্ছে মাহতিম সাকিবের নতুন গান ‘একটাই পরিচয়’। গানটিতে মাহতিমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমু। লিখেছেন এন আই বুলবুল। মোঃ তামিম ইসলামের সুরে এটির সংগীত পরিচালনা করেছেন এমএমপি রনি। গানটির ভিডিও পরিচালনা করেছেন খালেদ সাইফুল্লাহ। এটি শিল্পী ইমুর ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় প্রকাশ হবে। 

নতুন গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, ‘গানটি আমার সঙ্গে ইমু দ্বৈত গেয়েছেন। নতুন হলেও তিনি অনেক ভালো করেছেন। রোমান্টিক কথার এই গানটির সুর শ্রোতাদের মনে দাগ কাটবে আশা করছি। নতুন বছরে সবার জন্য উপহার আমাদের এই গান।’ 

শিল্পী ইমু বলেন, ‘মৌলিক গান দিয়ে নতুন বছর শুরু করলাম। চলতি বছরে আরও কয়েকটি মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে আসব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত