খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী   এ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বৈধ ও বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নির অফিসার আ স ম জামসেদ খোন্দকার।

মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলনের ইউনুস আহম্মেদ সেখ, বিএনপির এস কে আজিজুল বারী, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন ও জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কবিরুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত