প্রকাশ পেল পারভেজ- শম্পার 'প্রাণ ভোমরা'

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম

সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ খান ও সাঈদা শম্পার কণ্ঠে প্রকাশিত হলো ‘প্রাণ ভোমরা’ শিরোনামের একটি গান। প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি শোনা যাচ্ছে। 

গোলাম মোর্শেদের কথায় এটির সুর ও সংগীত পরিচালনায় ছিলেন মো. মাশরুর হোসেন। এছাড়াও গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মো. মাশরুর হোসেন, যারা নান্দনিকভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন আবেগঘন এই গানটিকে ।  সংশ্লিষ্টরা আশা করছেন, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের প্লেলিস্টে জায়গা করে নেবে। 

গীতিকার গোলাম মোর্শেদ বলেন, আমি আধুনিক গানই বেশি লিখে আসছি। আমার ক্যারিয়ারে ফোন গানের সং্খ্যা বেশি নেই। গান জানালার ইউটিউব চ্যানেলে আমার লেখা গান নিয়মিত প্রকাশ হচ্ছে। সে দিক থেকে শ্রোতাদের নতুন কিছু দেওয়ার প্রচেষ্টায় এই গান করেছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত