নাটোরের সিংড়ায় জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনে হুইলচেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু, সংসদ সদস্যের সহধর্মিণী সাহাবিবুল আছমা মিনু, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী প্রমুখ।
সালমান-প্রীতির পুরনো সমীকরণে নতুন মোড়!