জাবিতে দিনে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ এএম

জাতীয় পর্যায়ে জ্বালানি সংকটের প্রভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় , বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে প্রয়োজনীয় বিদ্যুতের তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দৈনন্দিন চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে, ফলে পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত সময়ের লোডশেডিং চালু করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত