কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো. হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ( ১৮ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার ছয়ফুল্লাকান্দি এলাকা থেকে মো. হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক মো. হোসেন (২৫) সাতমোড়া গ্রামের বাসিন্দা।
মুরাদনগর থানার পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ ছয়ফুল্লাকান্দি এলাকায় অভিযান চালান। এসময় মো. হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে পুলিশ তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, মো. হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
